রোজা ইসলামের এক শ্বাশত বিধান, যা মানুষের জৈবিক ও আধ্যাত্মিক নানা অনুষঙ্গে ঋজুতা সঞ্চার করে মানসিক ও শারীরিকভাবে বৈশিষ্ট্যমন্ডিত করে তোলে। রোজার এ বৈশিষ্ট্য ও গুণাগুণ লাভের অন্যতম শর্ত হচ্ছে রোজার তাৎপর্য ও মাহাত্ম সঠিক উপায়ে উপলব্ধি করা এবং তদনুসারে আমলে ব্রতী হওয়া। বক্ষ্যমাণ নিবন্ধে রোজার মাহাত্ম, তাৎপর্য ও বিধি-বিধান বর্ণনার প্রয়াস চালান হয়েছে।
রোজা মুসলমানদের জন্য এক পরীক্ষা । ইসলামী জীবন বিধানের মধ্যে রোজা হল একটি। রোজা স্বয়ং আল্লাহর জন্য এবং তিনি এর প্রতিদান দিয়ে থাকেন। রমযানের ফযীলত অনেক। মুসলমানদের জন্য একটি সিয়াম সাধনার মাস। রমজান মাসে সমস্ত মুসলমানেরা আল্লাহর ধ্যানে মগ্ন হয়। এই মাসে প্রত্যেক মুসলমান নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য মনোযোগী হন।
রমজানের ফযীলত সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ}
Cgvb`viMY!, †Zvgv‡`i Dci wmqvg dih Kiv n‡q‡Q, †hgb diR Kiv n‡qwQj †Zvgv‡`i c~e©eZ©x D¤§v‡Zi Dci| hv‡Z †Zvgiv gyËvKx n‡Z cvi| সুরা বাকারা আয়াত ১৮৩